ওকলা স্বীকৃতি পেল বাংলালিংক

by | ফেব্রু ২৯, ২০২৪ | প্রযুক্তি প্রতিদিন | ০ comments

 বাংলালিংক ব্র্যান্ডকে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি দিয়েছে ওকলা। চার বছর ধরেই বাংলালিংক পুরস্কারটি পেয়ে আসছে।

স্বীকৃতির ধারাবাহিকতায় বাংলালিংক ব্র্যান্ডের নির্ভরযোগ্য ও মানসম্মত নেটওয়ার্ক সেবার প্রতিশ্রুতিকে নির্দেশ করে। ৩২.৬৫ এমবিপিএস স্পিড স্কোর নিয়ে ২০২৩ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট রিপোর্টে গত চার বছরে টানা অষ্টমবারের মতো প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ওকলা ‘স্পিডটেস্ট’ অ্যাপ থেকে প্রতিদিন সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হয়। ইন্টারনেট নেটওয়ার্কের সক্ষমতা, মান ও উপযোগিতা সঠিকভাবে জানার জন্য সারাদেশে এটি নির্ভরযোগ্য অ্যাপ হিসেবে বিবেচিত।

বাংলালিংক সিইও এরিক অস বলেন, দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট সেবাদাতা বাংলালিংক গ্রাহককেন্দ্রিক নীতিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুতগতির নেটওয়ার্ক ও বিশ্বস্ত সেবা প্রদানে নেটওয়ার্ক অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছি। এরই মধ্যে নেটওয়ার্কের পরিসর দ্বিগুণ করা হয়েছে। বাংলালিংক দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবার মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের পথ সুগম করছে। মূলত টেলিকম খাতে ইন্টারনেট সেবার উৎকর্ষ সাধনে বাংলালিংক মানদণ্ড স্থাপন করেছে।
গতি পরীক্ষার (স্পিডটেস্ট) মাধ্যমে গ্রাহকদের অংশগ্রহণমূলক পরীক্ষা-নিরীক্ষা গভীরভাবে বিশ্লেষণের পর বাংলালিংক ব্র্যান্ডকে দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ থেকে টানা আটবার শুধু বাংলালিংক ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে বলে ওকলা সূত্রে জানানো হয়।

ওকলা প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন বাই বলেন, ২০২৩ সালের তৃতীয় থেকে চতুর্থ প্রান্তিকে বাজারে নেটওয়ার্ক সেবাদাতা সব মোবাইল নেটওয়ার্কের গতি ও কর্মক্ষমতা তুলনার ভিত্তিতে শুধু একটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে পুরস্কারটি দেওয়া হয়। টানা চার বছর বাংলালিংক অপারেটর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের; যা গ্রাহকের জন্য বাংলালিংক ব্র্যান্ডের মানোন্নত ও দ্রুতগতির নেটওয়ার্ক সেবারই উদাহরণ।

সারাদেশে ৪ কোটি ৩০ লাখের বেশি দ্রুতবর্ধনশীল গ্রাহক সংখ্যা ও ১৬ হাজার মোবাইল টাওয়ার নিয়ে গড়ে ওঠা গ্রাহককে সর্বোচ্চ মানের স্পেকট্রাম দেওয়া মোবাইল অপারেটর হিসেবে বাংলালিংক ব্র্যান্ড স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছে বলে অপারেটর সূত্রে জানানো হয়।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *