রঙ-বেরঙের লণ্ঠনে রঙিন চীন

by | ফেব্রু ২৯, ২০২৪ | ফটোগ্যালারি | ০ comments

চোখ ধাঁধানো আলোকসজ্জা আর জমকালো আয়োজনে চীনে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব। মূলত চন্দ্রবর্ষ বরণেই এই আয়োজন। দু’সপ্তাহ ধরে চলা এই আয়োজনের পর্দা নামে লণ্ঠন উৎসবের মাধ্যমে। 

এসময় চীনে থাকে লম্বা ছুটি। উৎসব উপভোগ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরাও। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়, রঙ-বেরঙের লণ্ঠনে রঙিন চীনের শহরগুলো। এ যেন এক আলোর নগরী। নানা রঙের, নানা আকারের লণ্ঠনে ছেয়ে গেছে পুরো শহর। কখনও মনে হবে এই যেন ছুটে আসছে ড্রাগন। আবার কখনও ফুলের রাজ্যে হারিয়ে যেতে মন চাইবে যে কারও। মাছের আকৃতি, ঘরবাড়ি কিংবা কার্টুনের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে লণ্ঠনের আলোয়।

প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন চীনা নাগরিকরা। যোগ দেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। লাখ লাখ পর্যটকের পদচারণায় মুখর থাকে গোটা চীন। ভিনদেশীদের সামনে তুলে ধরা হয় নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতি। উপসানালয়গুলোতে চলে বিশেষ প্রার্থনা।

বেইজিং সোসাইটি অফ হিস্ট্রি অ্যান্ড ফোকলোর উপ-প্রধান লি লু বলেছেন, এটা চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। লণ্ঠনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় লাল রঙ। এছাড়া যুগ যুগ ধরে ঘোড়ার আকৃতিতে সাজানো হয় এসব লণ্ঠন। যা স্থানীয়দের পাশাপাশি আকৃষ্ট করে পর্যটকদেরও।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *