রান্নায় স্বাদ বাড়ায়ে ঘি’য়ের তুলনা নেই। ঘি স্বাস্থ্যের জন্যও উপকারী। অনেকের হয়তো জানা নেই,ঘি দিয়ে তৈরি হেয়ার মাস্ক আপনার চুলকে শুধু ভিতর থেকে নয়, বাইরে থেকেও মজবুত ও সুন্দর করে। এটি প্রয়োগ করলে খুশকি এবং স্প্লিট এন্ড থেকে মুক্তি পাওয়া যায়। এটি আমাদের চুলের ডিপ কন্ডিশনিং করে, যার ফলে চুল গোড়া থেকে শক্ত হয়।
কীভাবে তৈরি করবেন ঘি’য়ের মাস্ক
অ্যাভোকাডো, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং দেশি ঘি
অ্যাভোকাডোর মসৃণ পেস্ট তৈরি করুন। এরপর এতে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং দেশি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। এটি আপনার চুল এবং মাথার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ চুলে ম্যাসাজ করুন। তারপর চুল বেঁধে একটি শাওয়ার ক্যাপ রাখুন। ১ থেকে ২ ঘণ্টা পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল, লেবুর রস এবং দেশি ঘি
ঘিতে সামান্য অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এরপর চুলে ও মাথার ত্বকে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ চুলে ম্যাসাজ করুন। এরপর চুলটা মুড়ে, এক জায়গায় পেঁচিয়ে বেঁধে একটি শাওয়ার ক্যাপ রাখুন। ২-৩ ঘন্টা এভাবে রেখে দিন। তারপর যেকোনো হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের গভীর কন্ডিশনিং করে।
নারকেল তেল এবং দেশি ঘি
দুই চামচ ঘিতে এক চামচ নারকেল তেল দিন। এতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করুন। এরপর এটি দিয়ে আপনার চুলে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ভালোভাবে ম্যাসাজ করুন। তারপর চুলটা বেঁধে একটি শাওয়ার ক্যাপ রাখুন। ১-২ ঘন্টা পরে, যে কোনও হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এই মাস্ক লাগালে কন্ডিশনার লাগাতে হবে না। চুল হয়ে উঠবে দারুণ নরম এবং চকচকে।

০ Comments