ইন্টারনেটে ফোরজি সেবা

by | ফেব্রু ২৯, ২০২৪ | টেকলাইফ | ০ comments

বাংলাদেশের ৯০ শতাংশ নাগরিক ইন্টারনেট ব্যবহারে মোবাইল ইন্টারনেট সংযোগের ওপর নির্ভরশীল বলে 
জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সারাদেশে ক্রমবর্ধমান টেলিযোগাযোগনির্ভর ডিজিটাল সেবার চাহিদার কথা চিন্তা করে ডিজিটাল সেবাদাতারা ইতোমধ্যে নেটওয়ার্ক সেবা ছড়িয়েছে, যা দেশের যোগাযোগ ও ডিজিটাল সেবায় উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত করবে।
বাংলাদেশ সরকারের ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখা জরুরি। দেশজুড়ে সবার হাতে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া ছাড়া সরকারের ঘোষিত রূপকল্প, অর্থাৎ ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণ প্রায় অসম্ভব। সব মোবাইল অপারেটরও দেশজুড়ে তাদের নেটওয়ার্ক সাইট বাড়ানো ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা দিতে কাজ করে যাচ্ছে। সত্যিকারের জাতীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে গ্রাহকদের প্রত্যাশা এমনই। কারণ বর্ধিত নেটওয়ার্ক শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, বিনোদন ছাড়াও সবখানে ডিজিটাল সমাধান হিসেবে কাজ করবে।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *