যে সাতটি ছবি দিয়ে চমকে দিলেন রুনা খান, দেখতে পারেন ছবিগুলো

by | ফেব্রু ২৯, ২০২৪ | বিনোদনের ছবি | ০ comments

কখনো শাড়িতে আবার কখনো সাহসী পোশাকে উত্তাপ ছড়িয়ে দর্শকদের চমকে দেন অভিনেত্রী রুনা খান। এবার মেরুন কালারের খোলামেলা গাউনে চমক দেখালেন তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) তার ফেসবুক পেইজে বেশ কিছু ছবি পোস্ট করেন। আর এর কিছু সময় পরেই সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে মেরুন রঙের নতুন ধরণের পোশাকেধরা দেন আলোচিত এই অভিনেত্রী। 

যেন রীতিমতো চোখ ধাঁধানো, চমকে দেয়া লুক। নেটিজেনরা রুনার এই লুক দেখে বেশ আশর্য হয়েছেন।

রুনা খান এই নতুন এই লুকে লিখেছেন, পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

‘ছিটকিনি’ ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *