ছবিটিতে ক্যারিয়ারের সেরা শ্রম দিয়েছি, দাবি জায়েদ খানের

by | ফেব্রু ২৯, ২০২৪ | বিনোদন | ০ comments

আসন্ন রোজার ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ ছবিটি মুক্তি পাচ্ছে বলে জানানো হয়েছে। এই ছবির মাধ্যমে  প্রায় ১২ বছর পর   ঈদে মুক্তি পাচ্ছে জায়েদ খান অভিনীত কোনো ছবি। নায়কের দাবি, এটি তার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেয়া ছবি।

‘সোনার চর’ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। গল্পে দেখানো হয়েছে, ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেয়া ছবি হচ্ছে সোনার চর। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই ছবির জন্য কত শ্রম দিয়েছি সেটা ‘সোনার চর’ দেখলে দর্শক বুঝতে পারবেন। আর সিনেমাটি আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’

জায়েদ বলেন, “আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে ছবি মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।”

জাহিদ হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমি, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *