সাবিলা নূরের এই হাল কেনো, রহস্য কী?

by | ফেব্রু ২৯, ২০২৪ | বিনোদন | ০ comments

গায়ের রঙ খুব কালো, ফ্যাকাশে মুখ, কপালে টিপ, আনমনে চেহারা- মনে হচ্ছে অজোপাড়া গাঁয়ের একটি মেয়ে। দেখে বোঝার উপায় নেই তিনি ছোট পর্দা জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

মূলত, ‘বিদিশা’ নামের একটি নাটকে কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সাবিলা। নারী দিবসকে সামনে রেখে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে।

নির্মাতা মোস্তফা কামাল রাজ জানালেন, ‘সাবিলা নূরকে নতুন আঙ্গিকে দেখে দর্শকেরা চমকে যাবেন। অনেকদিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি।’

সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু, অতিথি ইসরাতসহ অনেকে।

‘বিদিশা’ গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। আগামী ৮ মার্চ নারী দিবসে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *