নিউ ইয়র্ক থেকে ফিরেই শাকিব কেনো সাজেকে গেলেন

by | ফেব্রু ২৯, ২০২৪ | বিনোদন | ০ comments

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ‘রাজকুমার’ ছবির টানা ১৮ দিনের শুটিং সেরে বুধবার সকাল ৮টার দিকে ঢাকায় ফিরেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক  শাকিব খান।  

২২ ঘণ্টার লং জার্নি শেষে ঘণ্টা তিনেক গুলশানের বাসায় বিশ্রাম নিয়ে বিকেলেই আবার হেলিকপ্টারে উড়ে রাঙামাটির সাজেকে উড়াল দিয়েছেন তিনি। হুটহাট কেনো নায়কের সাজেক ভ্রমণ?

উত্তর জানিয়েছেন রাজকুমার ছবির প্রযোজক আরশাদ আদনান। জানিয়েছেন ভ্রমণে করতে নয়, শুটিং করতেই সাজেক যাওয়া নায়কের। 

রোজার ঈদে মুক্তি পাবে ‘রাজকুমার’। এ ছবির পুরো শুটিং প্রায় শেষ, বাকি দুদিনের লটে একটি শুটিংয়ে অংশ নিতেই সাজেক গেছেন শাকিব খান। হেলিকপ্টার যোগে শাকিবের সফরসঙ্গী ছিলেন প্রযোজক আরশাদ আদনানও।

গেল বছর মুক্তিপ্রাপ্ত বিশ্বব্যাপী সাফল্য পাওয়া ‘প্রিয়তমা’র রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সংশ্লিষ্টরা বলছেন, দুই বাংলায় এমন বড় আয়োজনের সিনেমা আগে হয়নি। পরিচালক হিমেল আগেই জানিয়েছেন, ‘রাজকুমার’ দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।

গেল ডিসেম্বরে ঢাকায় ছবিটির শুটিং শুরু হয়েছিল। পরে শুটিং হয়েছে চেন্নাই ও মার্কিন মুলুকে। এতে শাকিবের বিপরীতে থাকছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *