গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ড্রেন থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টেশন রোডের সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ড্রেন থেকে এই খুলি উদ্ধার করে পূর্ব থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ড্রেনে একজন পথচারী মানুষের মাথার খুলি দেখতে পান। এ সময় মহাসড়কে ড্রেনের চারপাশে পথচারীরা ভিড় করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে খুলিটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম জানান, মাথার খুলিটি নারী না পুরুষের তা বোঝা যায়নি। সিআইডি পরীক্ষা করে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

০ Comments