ফরিদপুরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

by | ফেব্রু ২৭, ২০২৪ | সারাদেশ | ০ comments

ফরিদপুরে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর শহরের রথখেলা র‌্যাফেলস ইন মোড়ে অবস্থিত ‘ফরিদপুর এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদউত্তীর্ণ রিঅ্যাজেন্ট ফ্রিজে সংরক্ষণ করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যাবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই অভিযান পরিচালনার সময় সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *