রাজধানীর বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১ ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে ওই দোকানগুলোর অবস্থান। তাঁরা ভোর রাত ৩টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পান।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

০ Comments