প্রতিমন্ত্রী বললেন, ‘পণ্যের দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে’

by | ফেব্রু ২৭, ২০২৪ | বাংলাদেশ | ০ comments

পণ্যের মূল্য কিছুটা বাড়লেও জনসাধারণের ক্রয় ক্ষমতা বাড়ছে বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জাতীয় সংসদে তাঁর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এ বক্তব্য পাঠ করে শোনান।

মঙ্গলবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বাণিজ্য প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন। এসময় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রীর লিখিত উত্তর পাঠ করে শোনান। এ প্রসঙ্গ ছাড়াও অন্য সব প্রশ্নের উত্তরও বাণিজ্য প্রতিমন্ত্রীর পক্ষে পাঠ করে শোনান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।    

ওই বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী লেখেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতায় আনার জন্য সরকার বদ্ধ পরিকর। সেই লক্ষ্যে সরকার প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করছে। দেশে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বিরাট একটি অংশ দেশে উৎপাদিত হয়ে থাকে। সাধারণত ভোজ্য তেল, চিনি ও মসলাজাতীয় পণ্য আমদানি করা হয়। আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণের সহিত আন্তর্জাতিক বাজার মূল্য, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় সম্পর্কিত। স্থানীয় পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও জনসাধারণের ক্রয় ক্ষমতাও বাড়ছে।

আফগানিস্তানের সঙ্গে ঘাটতি ১ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *