২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। আর এই ফলাফলে উন্মেষ মেডিকেল এন্ড ডেন্টাল এডমিশন কেয়ার বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও বিস্ময়কর সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সদ্য প্রকাশিত মেডিকেল রেজাল্টে জাতীয় মেধাতালিকায় ১ম, ২য়, ৩য় ও প্রথম ৫০ এ ৫০ জনসহ ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত ২৩৪ জন এবং সর্বমোট ৪৩০০+ শিক্ষার্থী উন্মেষ থেকে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে উন্মেষ মেডিকেল এন্ড ডেন্টাল এডমিশন কেয়ার মেডিকেল ভর্তি প্রস্তুতিতে একটি উল্লেখযোগ্য সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সময়োপযোগী এবং স্বাতন্ত্র্যসূচক সেবাসমূহ শিক্ষার্থীদের শুধুমাত্র যোগ্য ডাক্তার হিসেবে গড়ে তোলার নীতির সঙ্গে বিশ্বাসী নয় বরং তাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার মূল্যবোধ তৈরি করতে চায়। যা এই এডমিশন কেয়ারটিকে মেডিকেল ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী ও অভিভাবকের কাছে অনন্য করে তুলেছে।
মেডিকেল ভর্তি প্রস্তুতি এবং উন্মেষ সম্পর্কে এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জনকারী তানজিম মুনতাকা সর্বা বলেন, আমি মেডিকেল ভর্তি প্রস্তুতির শুরু থেকেই উন্মেষের সাথে ছিলাম। উন্মেষের প্রতিটি ক্লাসই ছিল অসাধারণ, টিচার ভাইয়া-আপুরা খুবই ভালো পড়াতেন। আর উন্মেষের ইউনিক এক্সাম সিস্টেম এবং প্রশ্ন প্যাটার্নও ছিল বেস্ট। আমি উন্মেষের প্রতিটি পরীক্ষা দিয়ে নিজের মেডিকেল প্রস্তুতি প্রোপারলি যাচাই করতে পেরেছি। আমি মনে করি, মেডিকেল ভর্তি পরীক্ষায় আমার এই অবিশ্বাস্য সাফল্য অর্জনে উন্মেষের ওভার অল সার্ভিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ প্রসঙ্গ উল্লেখ করে সর্বা’র মা বলেন, আমার মেয়ে উন্মেষের উত্তরা ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল। সত্যি কথা বলতে, উন্মেষের আন্তরিক প্রচেষ্টাই আমার মেয়ের মেডিকেল জার্নিটাকে সহজ করেছে।
মেডিকেল জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জনকারী তাজওয়ার হাসনাত ত্বোহাও তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের সাফল্য ও উন্মেষকে নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, আমার এডমিশন জার্নিতে প্রথম থেকেই উন্মেষ পরিবারকে পাশে পেয়েছি। আমি ২০২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হলেও প্রথমে ২০২২ সালে উন্মেষের মেডিকেল ফুল কোর্সে এবং পরবর্তীতে আবার ২০২৩ সালে উন্মেষের মেডিকেল ফুল কোর্সে ভর্তি হয়েছিলাম। অর্থাৎ বলা যায়, উন্মেষের সাথে আমার মেডিকেল জার্নিটা শুরু হয়েছে ২০২২ সাল থেকেই। উন্মেষের প্রতিটি ক্লাস, পরীক্ষা, ম্যাটেরিয়ালস এবং ভাইয়াদের নিরলস প্রচেষ্টা আমার সাফল্য অর্জনে যথেষ্ট সহায়তা করেছে। উন্মেষ পরিবারের কাছে আমি সব সময় কৃতজ্ঞ।
মেডিকেলে পড়ার স্বপ্নপূরণ হওয়ায় জাতীয় মেধায় তৃতীয় স্থান অর্জনকারী আহমদ আব্দুল্লাহ জামি নিজের সাফল্য এবং উন্মেষের সাথে পথচলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, উন্মেষের পরীক্ষাগুলো ছিল একদম মেডিকেল স্ট্যান্ডার্ড। ফলে নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি আগে থেকেই মেডিকেল প্রশ্ন প্যাটার্নে অভ্যস্ত হতে পেরেছি। উন্মেষের প্রতিটি পরীক্ষা দেওয়ার পর এনালাইসিস রিপোর্ট পেয়ে যেতাম, যার মাধ্যমে প্রতিনিয়ত নিজের খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করতে পেরেছি। আমার এই পথচলায় উন্মেষ পরিবার সব সময় সহযোগী ভূমিকা পালন করেছে। ধন্যবাদ উন্মেষ পরিবারকে।
উন্মেষ এর হেড অব মার্কেটিং আসাদুজ্জামান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক সাফল্য হলো উন্মেষের প্রতি শিক্ষার্থীদের দৃঢ় আস্থারই প্রতিফলন। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য সুষম মেডিকেল প্রস্তুতি নিশ্চিত করতে দায়িত্ববোধের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করি। আমাদের মানসম্মত ম্যাটেরিয়ালস, অফলাইন ক্লাস, পরীক্ষা এবং সময়োপযোগী স্মার্ট অনলাইন সার্ভিসগুলো বলে দেয় যে উন্মেষ কেন মেডিকেল প্রস্তুতির জন্য সেরা পছন্দ হিসেবে দাঁড়িয়ে আছে। আমাদের প্রতিশ্রুতি হলো আমরা শিক্ষার্থীদের সেরা পরিসেবাগুলো প্রদানের মাধ্যমে এই সাফল্য বজায় রাখবো, ইনশাআল্লাহ।
এ বছরের মতো বিগত বছরগুলোতেও মেডিকেল রেজাল্টে উন্মেষের ছিল অবাক করা সাফল্য। এ বছর সহ বিগত ২ বছরে এখন পর্যন্ত সর্বমোট ১১২০৫ জন শিক্ষার্থী উন্মেষ থেকে দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। যার মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ২০ এ ১৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজে ২০৯ জনসহ সর্বমোট ৩৫৪৬ জন উন্মেষিয়ান দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম ২০ এ ১৮ জন এবং ঢাকা মেডিকেল কলেজে ১৯৬ জনসহ সর্বমোট ৩৩৫৯ জন উন্মেষিয়ান দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স পেয়েছে।
প্রসঙ্গত, দেশব্যাপী উন্মেষ এর ৭৭টি শাখা ও ১০টি পরীক্ষাকেন্দ্রে ২০২৪ মেডিকেল ভর্তিচ্ছুদের জন্য উন্মেষের “মেডিকেল এডমিশন প্রোগ্রাম ২০২৪”-এ ভর্তি চলছে। এই প্রোগ্রামে এখন ভর্তি হলেই শিক্ষার্থীরা পাচ্ছে, ২৫০০ টাকা ছাড়ে ভর্তির সুযোগ, HSC ফাইনাল রিভিশন ও প্রি-এডমিশন কোর্স সম্পূর্ণ ফ্রি, আংশিক পেমেন্টে ভর্তির সুযোগ, সুবিধাজনক ব্যাচ টাইম, প্রশ্নব্যাংক মাস্টার ক্লাস ও কুইজ এবং সার্বক্ষণিক Q&A সেবা। সংবাদ বিজ্ঞপ্তি।

০ Comments