ব্যাটিং ও বোলিং কোচের নাম ঘোষণা বিসিবির

by | ফেব্রু ২৭, ২০২৪ | খেলা | ০ comments

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং ও পেস বোলিং কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে, ব্যাটিং কোচ হিসেবে সাবেক বারমুডিয়ান ব্যাটার ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক পেস অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস দায়িত্ব পেয়েছেন। 

বিসিবি তাদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে। আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে টাইগারদের সঙ্গে কাজ শুরু করবেন তারা। 

এর আগে ২৭ ফেব্রুয়ারি হেম্প ব্যাটিং কোচ ও অ্যাডামস পেস বোলিং কোচ হচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ
করে দৈনিক সমকাল। বিসিবি’র কোচ নিয়োগ কমিটির সুপারিশকৃত নাম থেকে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাদের নাম কোচ হিসেবে চূড়ান্ত হয়। 

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *