ইসরায়েলের নির্বিচার সামরিক হামলায় লাখ লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়েছেন। বাস্তুহারা এসব মানুষ বসবাস করতে বাধ্য হচ্ছেন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। ইসরায়েলের অবরোধের কারণে মানবিক সহায়তা পৌঁছাচ্ছে না তাদের কাছে। বেঁচে থাকার জন্য ন্যূনতম মৌলিক অীধকার না মেলায় বাস্তুচ্যুতদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে আরেকটি সমস্যার মুখোমুখি গাজার মানুষ। বৃষ্টি ও ঠাণ্ডায় চরম দুর্ভোগে পড়েছেন মানবেতরভাবে বসবাস করা মানুষজন। অন্যদিকে গাজায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রলোতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা আগেই জানিয়েছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে ইতিমধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রচুর সংখ্যক মানুষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। অধিকাংশ হাসপাতালে স্বাস্থসেবা বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি সামরিক অবরোধের মধ্যে গাজায় দুর্ভিক্ষের হুমকির বিষয়েও ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে। আলজাজিরায় প্রকাশিত গাজার অসহায় মানুষজনের জীবনযাপনের কয়েকটি ছবি এখানে তুলে ধরা হলো-

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য দক্ষিণ গাজার রাফাহ এলাকায় অস্থায়ী একটি আশ্রয় শিবির এটি। মঙ্গলবার বৃষ্টিতে প্লাবিত রাস্তা পার হচ্ছেন সেখানকার বাসিন্দারা।

রাফাহ’তে অস্থায়ী একটি শিবিরে বৃষ্টির মধ্যে হাঁটছেন ফিলিস্তিনিরা

ঘরবাড়ি হারিয়ে কয়েক লাখ মানুষ বসবাস করছেন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। চিকিৎসক ও জাতিসংঘের সংস্থাগুলো সেখানে বসবাসকারীদের রোগের বিস্তার সম্পর্কে সতর্ক করে দিয়েছে

ফিলিস্তিনি নারীরা দক্ষিণ গাজার রাফাহ’তে বাস্তুচ্যুত মানুষের জন্য একটি শিবিরে চুলায় রুটি তৈরি করছেন

প্লাস্টিকের কাগজ দিয়ে তৈরি একটি তাঁবুর ভেতরে বসে আছেন একজন ফিলিস্তিনি মহিলা ও শিশু

০ Comments