সেপ্টেম্বরে আসছে প্রথম সন্তান, জানালেন দীপিকা-রণবীর

by | ফেব্রু ২৯, ২০২৪ | বিনোদন | ০ comments

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে নতুন অতিথি  আসছে।  সে গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা-রণবীর জানালেন, আগামী সেপ্টেম্বরেই তাদের সংসারে প্রথম সন্তানের আগমন ঘটছে।

তাদের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন, ইত্যাদি এর মাঝখানে দেওয়া সন্তান আসার সময় ‘সেপ্টেম্বর ২০২৪।’

দীপিকার পোস্টে মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, ভূমি পেড়নেকর, সোনম কাপুরসহ আরও অনেকে শুভকামনা জানিয়েছেন।

সম্প্রতি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) মঞ্চে খুব সচেতনভাবে শাড়িতে বেবি বাম্প লুকাতে দেখা গেছে দীপিকাকে। তার শারীরিক পরিবর্তনও লক্ষ করেছেন অনেকে। মূলত এর পর থেকেই গুঞ্জনটা ছড়িয়ে পড়েছিল; তাতে নিজেই ভিত্তি দিলেন দীপিকা।

এর আগে গত জানুয়ারিতে ভোগ সিঙ্গাপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান নিয়ে আগ্রহের কথা জানান দীপিকা। অভিনেত্রী বলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালোবাসি। সেদিনের অপেক্ষায় আছি, যেদিন আমরা পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব। আমাকে আর রণবীরকে বাড়িতে খুব সাধারণ হিসেবেই দেখা হয়। আমাদের সন্তানকেও একইভাবে বড় করতে চাই।’

‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। ছয় বছর সম্পর্কের পর ২০১৮ সালে তারা বিয়ে করেন।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *