সিনেমার নাম ‘আজান’, বর্ষণের স্ত্রী হচ্ছেন নিপুণ!

by | ফেব্রু ২৯, ২০২৪ | বিনোদন | ০ comments

গেল বছর ‘অপলাপ’ নামে ওয়েব ফিল্মে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন ইমতিয়াজ বর্ষণ ও নিপুণ আক্তার। এখানে শহরের আধুনিক দম্পতির চরিত্রে দেখা গিয়েছিল তাদের। একবছর পর এবার সিনেমায় জুটি হলেন নিপুণ-বর্ষণ।  জাহিদ হোসেনের ‘আজান’ সিনেমায় দ্বিতীয়বারের মত জুটি হলেন তারা। এবারও স্বামী–স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাদের।

জানা গেছে, আশির দশকের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধাপরাধীদের উত্থান ও একটি মেয়ের সংগ্রামের গল্প সিনেমায় উঠে এসেছে। যে মেয়েটি মা হতে পারে না। তাকে নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

গত বছর গাজীপুরে ‘আজান’ সিনেমার শুটিং হয়েছিল। শুটিং শেষে চলছে সিনেমাটির ডাবিংসহ পোস্ট প্রডাক্টশনের কাজ।

‘আজান’ সিনেমার একটি দৃশ্যে নিপুণ ও বর্ষণ। ছবি: সংগৃহীত

ইমতিয়াজ বর্ষণ জানালেন, নিপুণের সঙ্গে আগে বর্তমান সময়ের এক দম্পতির চরিত্রে অভিনয় করেছি। এবার প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের মেয়ে নিপুণ, আমি কৃষক। গ্রামের মেয়ে যেমন হয়, মেকআপের পর ঠিক তেমনটাই মনে হচ্ছিল। আর আমি তো চাষির চরিত্রে অভিনয় করেছি। এটা নিয়েই আমরা অনেক মজা করেছি। এগুলো নিয়ে শুটিংয়ের ফাঁকে আমাদের অনেক কথা হত।

‘আজান’ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *