শুক্রবার থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর

by | ফেব্রু ২৯, ২০২৪ | অর্থনীতি | ০ comments

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানো হয়েছে। শুক্রবার ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। গত ২০ ফেব্রুয়ারি দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন বলা হয়, ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে।  

বর্তমানে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম রয়েছে ১৭৩ টাকা, এটি ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা হবে। আর খোলা সয়াবিন লিটারে সর্বোচ্চ মূল্য থাকবে ১৪৯ টাকা। আর ৫ লিটারের বোতল ৮০০ টাকায় বিক্রি হবে। তবে আপাতত পাম তেলের দাম কমানো হচ্ছে না।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *