শিশুদের আঁকা শত ছবি নিয়ে প্রদর্শনী

by | ফেব্রু ২৭, ২০২৪ | সারাদেশ | ০ comments

দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী উপলক্ষে শিশুদের আঁকা ১০০ সেরা ছবি নিয়ে রংপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিশেষ প্রদর্শনী। গতকাল মঙ্গলবার রংপুর শিশু একাডেমি মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। 
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিয়া সুলতানা, সাংবাদিক মেরিনা লাভলী ও জেলা শিশু একাডেমির পরিচালক নাসরিন সুলতানা। স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 
সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলা প্রদর্শনীতে সমৃদ্ধ বাংলাদেশ, বৃষ্টিতে পুকুরে মহিষ ও শিশুদের গোসল, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা বিষয় নিয়ে শিশুদের আঁকা ছবি স্থান পেয়েছে।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *