পারসোনাল কেয়ার ব্র্যান্ড ‘লিলি’ বাজারে আনল প্যারাবেনের ঝুঁকিমুক্ত লিলি সুদিং জেল এবং লিলি সিলকোর হেয়ার ফল ডিফেন্স ও সিল্ক অ্যান্ড শাইন শ্যাম্পু।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি জানিয়েছে, ইউএসএ অ্যাফিলিয়েটেড এ ব্র্যান্ডের পণ্যগুলো নিজস্ব স্টেট অব দ্য আর্ট প্রোডাকশন ফ্যাসিলিটিতে উৎপাদন করে রিমার্ক এলএলসি। বাজারের অন্যান্য পণ্যে প্যারাবেনের উপস্থিতির খবর পাওয়া গেলেও, লিলি ব্র্যান্ডের শ্যাম্পু বা সুদিং জেলে প্যারাবেনের অস্তিত্ব নেই।
রিমার্ক এলএলসি ইউএসএ’র হোম অ্যান্ড পারসোনাল কেয়ারের অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুক বলেন, “সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় প্রাপ্ত উপাত্ত অনুযায়ী, দেশের বাজারে জনপ্রিয় বেশ কিছু ব্যক্তিগত পরিচর্যা পণ্যে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর রাসায়নিক ‘প্যারাবেন’ পাওয়া গেছে। মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি বাড়ানো ছাড়াও, এর অনেক ধরনের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি রয়েছে। কম দামি পণ্যে লেড, বেনজোফেনন, আর্সেনিক, ক্যাডমিয়াম, মার্কারি ইত্যাদি ক্ষতিকর হেভি মেটাল উপাদান যেন কোনোভাবেই কোনো পণ্যে না থাকে, তা সতর্কতার সঙ্গে নিশ্চিত করে ‘লিলি’। এসব উপাদানের ক্ষতি এড়াতে আমাদের ভোক্তাদেরও উৎসাহিত করে থাকি মানসম্পন্ন পণ্য ব্যবহারের জন্য।”
হাসান ফারুক বলেন, ‘ন্যাচারাল অয়েলের গুণাবলি সমৃদ্ধ লিলির সিলকোর শ্যাম্পুর দুটি ভেরিয়েন্ট সিল্ক অ্যান্ড শাইন এবং হেয়ার ফল ডিফেন্স জট ছাড়িয়ে চুলকে করে রেশমি ও উজ্জ্বল। অন্যদিকে নায়াসিনামাইড ও হায়ালুরনিক এসিড সমৃদ্ধ, অ্যালোভেরা ও কিউকাম্বার ভেরিয়েন্টের লিলি সুদিং জেল, প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে ত্বকে এনে দেয় এক স্নিগ্ধ, প্রশান্তিদায়ক অনুভূতি। প্যারাবেন ও ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর কেমিক্যালমুক্ত এ পণ্যগুলো পরিবারের সবার চুল ও ত্বকের যত্নে আদর্শ।’
অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স বাংলাদেশের সভাপতি আশরাফুল আম্বিয়া জানান, কোনো কোনো ব্যবসায়ী শুধু মুনাফা অর্জনের জন্য ক্ষতিকর পণ্য বাজারজাত করে থাকে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভোক্তাদের স্বার্থের ব্যাপারটিও বিবেচনায় নেওয়া উচিত।

০ Comments