রাগে পুলিশের পোশাক ছিঁড়লেন অভিনেত্রী!

by | ফেব্রু ২৯, ২০২৪ | বিনোদন | ০ comments

ট্রাফিক আইন লঙ্ঘনের জের ধরে এক ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে তেলুগু অভিনেত্রী সৌম্য জানুর বিরুদ্ধে। শুধু তাই নয়, রেগে গিয়ে তিনি ট্রাফিক পুলিশের পোশাকও ছিঁড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে হায়দরাবাদের বাঞ্জারা হিলস’র একটি রাস্তায় ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েছিলেন সৌম্য জানু। পুলিশ তাকে আটকাতেই মেজাজ হারান অভিনেত্রী। তারপরই চড়াও হন পুলিশের উপর। এমনকি, ট্র্যাফিক পুলিশের পোশাকও ছিঁড়ে দেন তিনি। স্থানীয়রা অভিনেত্রীকে আটকাতে চাইলে তিনি তাঁদের উপরও চড়াও হন।

পুলিশের উপর চড়াও হওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

ডিএনএ’র রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রীর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেন নি অভিনেত্রী।

অভিনেত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। এছাড়া সৌম্য জানুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতেও সরব হয়েছে অনেকে।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *