বাদশাহ আসছে টেকনো উৎসবে

by | ফেব্রু ২৯, ২০২৪ | প্রযুক্তি প্রতিদিন | ০ comments

স্মার্টফোন ব্র্যান্ড টেকনো স্পার্ক ২০ সিরিজ উন্মোচন উপলক্ষে রাজধানীতে মিউজিক ফেস্ট উদযাপন করবে। উৎসবের মূল আকর্ষণ জনপ্রিয় ভারতীয় র‌্যাম্পার ও সংগীতশিল্পী বাদশাহ।

আসছে ১ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, এক্সপো জোন) উৎসবটি অনুষ্ঠিত হবে। বিনোদনে বেশ কিছু আয়োজন থাকছে। দর্শক-শ্রোতাকে মুগ্ধ করার সব উপকরণ থাকছে টেকনো স্পার্ক ২০ সিরিজ মিউজিক উৎসবে।

আদিত্য প্রতীক সিং সিসোডিয়া, যার মঞ্চনাম বাদশাহ হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। হিন্দি, হরিয়ানি ও পাঞ্জাবি গানের জন্য তিনি বিশেষ জনপ্রিয়। বাদশাহ এরই মধ্যে তাঁর বহুমুখী প্রতিভার কারণে ভারতের গণ্ডি পেরিয়ে সারাবিশ্বে পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন। পরপর তিন বছর ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক সেলিব্রিটি হিসেবে তিনি ফোর্বস ইন্ডিয়ার শীর্ষ ১০০ সেলিব্রিটির তালিকায় স্থান পেয়েছেন।

মূল মঞ্চে বাদশাহর সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির স্বনামধন্য কয়েকজন জনপ্রিয় মুখ। যার মধ্যে থাকছে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *