রাজধানীর হাজারীবাগে বন্ধুর বাসায় রোকসানা আক্তার রুহি নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিফাত, শাওন ও আরমান নামে তিন তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুহির বন্ধু আরমান জানান, রাতে মাতাল অবস্থায় আমার বাসায় রুহিকে নিয়ে আসে রিফাত। জানা যায়, রুহি পার্লার ও বিভিন্ন ক্লাবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। ধানমন্ডি ১৫ নম্বর রোডের ৩০৭/এ নম্বর বাসার দ্বিতীয় তলায় রুহি ভাড়া থাকতেন।
রুহিকে হাসপাতালে নিয়ে আসা রিফাত বলেন, তাদের চার মাসের প্রেমের সম্পর্ক ছিল। এর আগে শাওন নামে একজনের সঙ্গে প্রেম করত সে। গত রোববার রাতে ঘোরাঘুরি শেষে হাজারীবাগ কালিনগর এলাকায় আমার বন্ধু আরমানের বাসায় রাত ১১টার দিকে তাকে নিয়ে যাই। সেখানে সকালে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে– অতিরিক্ত মদ্যপান ও উত্তেজনাকর কিছু খাওয়ায় ওই তরুণীর মৃত্যু হয়েছে।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন বলেন, তরুণীর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

০ Comments