নির্বাচনের পর আ.লীগ আরও বেপরোয়া হয়েছে: মির্জা ফখরুল

by | ফেব্রু ২৭, ২০২৪ | রাজনীতি | ০ comments

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী শাসকগোষ্ঠী আরও বেপরোয়া ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় দমনপীড়ণের মাত্রা বৃদ্ধি করা করেছে।

সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ব নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আখতারুজ্জামান মিয়া এবং নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই রাষ্ট্রসমাজে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে। সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনা ক্রমাগত বাড়ছে।

এর আগে গত রোবববার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বলপ্রয়োগ করে দীর্ঘদিন জনগণকে দমিয়ে রাখা যায় না। তিনি বলেন, বাকস্বাধীনতা প্রয়োগের জন্য বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা ও জেল-জুলুম ভোগ করতে হচ্ছে। গণতন্ত্রকে রক্ষা করতে স্বৈরাচারী সরকারের কোনো দায় থাকে না, বরং গণতন্ত্রকে অস্বীকার করার সব থেকে বেশি সুযোগ সৃষ্টি হয়। তারা বহুদলীয় গণতান্ত্রিক নীতি সমাধিস্থ করে কতৃর্ত্ববাদের নতুন আদর্শ প্রতিষ্ঠা করে। গত শনিবার বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের মিছিল পুলিশি বাধায় পণ্ড করে দেওয়ার প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *