গ্যালাক্সি এস২৪ আলট্রা এখন বাংলাদেশে। এটি ক্রেতাদের হাতে পৌঁছে দিতে প্রস্তুত স্যামসাং। নিরবচ্ছিন্ন যোগাযোগ থেকে শুরু করে সৃজনশীলতা, অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিভাইসে সুপার ইন্টারঅ্যাকটিভ গ্যালাক্সি এআই উপস্থিত।
ফিচারে যা কিছু
১৫ ভাষায় পারদর্শী লাইভ কল ট্রান্সলেশন ও ৩৫টি ভাষায় সহায়তা করবে এমন লাইভ চ্যাট ট্রান্সলেশন সুবিধা। গ্যালাক্সি এআইনির্ভর স্মার্ট ভয়েস রেকর্ডার রেকর্ডিংয়ের নোট নিতে সক্ষম; যা অনুবাদ করা বা সংক্ষেপে গুছিয়েও দিতে পারে। স্মার্টফোনে স্বাচ্ছন্দ্যকে অন্য উচ্চতায় নিতে ওয়েব অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ ও ইন্টেলিজেন্ট ডিসপ্লে সুবিধা উপস্থিত।
গ্যালাক্সি এস২৪ আলট্রা মডেলে নান্দনিক ফ্ল্যাট ডিসপ্লে স্মার্টফোনে নতুন সংযোজন। সরু বেজেল, ডব্লিউকিউএইচডি+ রেজ্যুলেশন, ৬.৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, বিল্ট-ইন এস পেন বাড়তি সুবিধা দেবে। কারিগরি বৈশিষ্ট্যে কোয়াড রেয়ার ক্যামেরা; যেখানে ২০০ মেগাপিক্সেল (এফ/১.৭) ওয়াইড, ৫এক্স অপটিক্যাল জুম, ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৩এক্স অপটিক্যাল জুম, ১০ মেগাপিক্সেল (এফ/২.৪) টেলিফটো, ১২ মেগাপিক্সেল (এফ/২.২) আলট্রাওয়াইড লেন্স, ৫এক্স জুম ছাড়াও বিশেষ সুবিধায় থাকছে ৮কে ভিডিও ধারণ, ৪কে ভিডিও রেকর্ডিং ছাড়াও ১২ মেগাপিক্সেল (এফ/২.২) ওয়াইড লেন্স সেলফি ফিচার সক্ষমতা।
স্যামসাং ইন্ডিয়া ইলেকট্রনিকস প্রাইভেট লিমিটেড বাংলাদেশ শাখার হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, প্রতিদিনের স্মার্টফোন ব্যবহারে অভূতপূর্ব পরিবর্তন দৃশ্যমান করবে গ্যালাক্সি এস২৪ আলট্রা মডেল। লাইভ ট্রান্সলেট, ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্টের মতো অভিনব ফিচার, স্পেসিফিকেশন আর দুরন্ত ক্যামেরা সেটআপ যুক্ত ডিভাইসটি দৈনন্দিন কাজে সহযোগী হয়ে উঠবে। ডিজিটল ফরম্যাটে সব ধরনের কাজকে তুলনামূলক সহজ করবে মডেলটি।
কারিগরি বৈশিষ্ট্য
স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ওয়্যারড বা ওয়্যারলেস দু’ভাবেই চার্জ হবে। ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রঙে টাইটানিয়াম ব্ল্যাক ও টাইটানিয়াম গ্রে। মডেলে র্যাম ১২ জিবি। আর স্টোরেজ ২৫৬ জিবি। দাম ২ লাখ ৪৩ হাজার ৯৯৯ টাকা।

০ Comments