কেউ সুদ নিয়েও নোবেল পাচ্ছেন আর শেখ হাসিনার ওপর হস্তক্ষেপ আসে

by | ফেব্রু ২৭, ২০২৪ | সারাদেশ | ০ comments

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ঋণের নামে অর্থ দেওয়ার পর ১৪ গুণ সুদসহ যারা টাকা ফেরত নিচ্ছে, তারাই আবার নোবেল পুরস্কার পাচ্ছে। আর শেখ হাসিনা অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন করলেও তার ওপরে নানা হস্তক্ষেপ আসে।  

সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামাল দিয়ায় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী আব্দুর রহমান বলেন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে ভরপুর করে দেবো।  

তিনি বলেন, আমি তিন উপজেলাকে মডেল হিসেবে দাঁড় করাতে চাই। আমি এমন কিছু করে যেতে চাই, যাতে মরার পরও আমি এলাকার মানুষদের হৃদয়ে বেঁচে থাকতে পারি।

মধুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এলডিপিপি প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. গোলাম রব্বানী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনূন আহমেদ অনিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *